**বিসমিল্লাহির রাহমানির রাহিম***
আসসালামু
আলাইকুম, কেমন
আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি
ভাল থাকবেন ও আপনার পাশের লোকটিকেও ভাল রাখবেন। আজ আবারও আপনাদের সামনে
হাজির হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরির ২য় পর্ব নিয়ে। আমি এর আগের পর্বে
লিখেছিলাম ওয়ার্ডপ্রেসে কিভাবে রেজিষ্ট্রেশন করবেন তা নিয়ে। আজ দেখাব
কীভাবে ব্লগার থেকে আপনার ব্লগ ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবেন ও ড্যাসবোর্ড
পরিচিতি। চলুন আজকের টিউনে……..
এবার প্রথমে আপনার ব্লগ একাউন্টে বা ড্যাসবোর্ডে প্রবেশ করুন। আপনি লগইন করার পর আপনি নিচের মতো একটি ছবি দেখতে পাবেন।
এবার প্রথমে আপনার ব্লগ একাউন্টে বা ড্যাসবোর্ডে প্রবেশ করুন। আপনি লগইন করার পর আপনি নিচের মতো একটি ছবি দেখতে পাবেন।
এটিই হল আপনার ড্যাসবোর্ড। এখান থেকেই আপনাকে ব্লগের সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।
ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে স্থানান্তর
আপনার
যদি আগে ব্লগারে কোন ব্লগ থাকে, তাহলে আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
এবার আমরা ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে ব্লগ স্থানান্তারিত করব। এবার আপনার
ড্যাসবোর্ডের বাম দিকে তাকান। দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে (আমার ব্লগ
বাংলায় ছিল, তাই এখানে বাংলা দেখা যাচ্ছে)। এখান থেকে Tools ক্যাটাগরিতে
ক্লিক করুন। একটি সাবমেনু আসবে, সাবমেনু থেকে Import.. এ ক্লিক করুন। তাহলে
একটি পাতা আসবে, এখান থেকে Blogger নির্বাচন করুন। তাহলে আপনাকে নিয়ে যাবে
ব্লগারে। এখানে আপনি আপনার ব্লগারের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এবার নতুন একটি পাতা আসবে। তাহলে আপনাকে তারা দুটি অপশন দিবে নিচের মতো
নতুন পোষ্ট করা
আমি
অল্প কয়েকটি পর্বে ওয়ার্ডপ্রেসে ব্লগ তৈরির কাজ দেখাব তাই এই পর্বেই লিখছি
কিভাবে আপনি নতুন পাষ্ট করবেন। চলুন একটা নতুন পোষ্ট দেই। আমরা যারা
বিভিন্ন ব্লগে টিউন করি, তারা যেভাবে সেখান থেকে টিউন করেন এখানেও তেমনি
পোষ্টের নিয়ম, নতুন কোন নিয়ম নেই। চলুন একটু জেনে নিই পোষ্ট করার নিয়ম।
আপনার
ড্যাসবোর্ডে যাওয়ার পর উপরে ডানদিকে দেখেন একটি New post নামে বাটন আছে।
এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে নতুন পোষ্ট করার পাতায়। ক্লিক করুন।
তাহলে নিচের মতো একটি পাতা আসবে।
এবার নিচের অপশনগুলো দেখুন
এবার
দেখুন একটি বড় লেখার বক্স আছে নিচে। এটিই হল আপনার পোষ্টটির বর্ণনার ঘর।
এখানে আপনি আপনার পোষ্টটি লিখবেন। তবে এটি দুই রকম। একটি হল Visual এবং
অপরটি হল HTML. তবে লেখার ক্ষেত্রে আপনি দুটি দিয়েই লিখতে পারবেন। তবে HTML
দিয়ে লিখলে ভাল হয়। এতে আপনি এইচটিএমএল এ লিখলে আপনি বিভিন্ন কোড দিয়ে
আপনার পোষ্টটি সুন্দর করতে পারবেন। আপনি ইচ্ছা করলে Visual এও লিখতে
পারবেন। আমরা সাধারণত এটতেই লিখে থাকি। আপনি HTML এ লিখে Visual এ ক্লিক
করলে দেখতে পারবেন, আপনার পোষ্টি কেমন হয়েছে। এবার আসুন একটু জেনে নেই
বিভিন্ন অপশানগুলো, যা পোষ্ট করতে প্রয়োজন হয়।
• B = কোন লেখাকে মোটা করতে এটিতে ক্লিক করতে হয়, তবে তা অবশ্যই সিলেক্ট করতে হবে।
• I = কোন লেখাকে সিলেক্ট করে এই বাটনটিতে ক্লিক করলে নির্বাচিত লেখা বাঁকা দেখাবে।
• Del = কোন লেখাকে কাটে দিতে এটি ক্লিক করতে হয়।
• Img = অন্য কোথাও আপলোড করে থাকলে তা আনতে এখানে ক্লিক করে উক্ত ছবির লিংক দিয়ে Ok করুন, তাহলেই ছবি চলে আসবে।
• Proofread = আপনার পোষ্টটি যদি ইংরেজি হয়, তাহলে আপনি আপনার লেখার বানান পরীক্ষা করতে পারবেন এটি দিয়ে।
• Lookup = কোন শব্দের বর্ণনা জানতে চাইলে এটিতে ক্লিক করুন।
• Ul = এটি ক্লিক করলে নিচের মতো দেখাবে।

- অনির্বাচিত টিউনার
- অনির্বাচিত টিউনার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন