বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু
আলাইকুম, সবাইকে আমার ভাল লাগা ভালবাসা দিয়ে আজকের টিউন শুরু করছে। কেমন
আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি
ভাল থাকবেন ও আপনার পাশের লোকটিকেও ভাল রাখবেন। আমি আজ থেকে আপনাদের সাখে
শেয়ার করব একটি চেইন টিউন। এই চেইনটি হল ওয়ার্ডপ্রেস নিয়ে। আমাদের একজন
পরিচিত টিজে “বান্দা ইখতিয়ার” ভাই শিখচ্ছেন ব্লাগার দিয়ে ব্লগ তৈরি। তাই
আমিও চিন্তা করলাম ব্লগার দিয়ে যেহেতু তিনি ব্লগ তৈরি দেখাচ্ছেন, তাই আমি
ওয়ার্ডপ্রেস দিয়ে একটি তৈরি করে দেখাই। তাহলে আজ থেকে শুরু করা যাক
ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরির চেইন টিউন। আর আপনারা ধাপে ধাপে তৈরি করুন
আপনাদের ব্যক্তিগত একটি ব্লগ।
বর্তমান
সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্লগ তৈরির সাইট হল ওয়ার্ডপ্রেস ও ব্লগার। তবে
ওয়ার্ডপ্রেসে ব্লগ তৈরি করা ব্লগারের তুলনায় জটিল। এই জন্যই বেশির ভাগ
ব্যবহারকারিই এখন ব্লগার দিয়েই ব্লগ তৈরি করে থাকেন। কারণ, ব্লগারে আপনি
ইচ্ছা মতো প্লাগইন্স সহ বিভিন্ন ফ্ল্যাস লাগাতে পারবেন, কিন্তু
ওয়ার্ডপ্রেসে এটি লাগাতে আপনাকে অনেক ঝামেলা করতে হবে। তার উপর আপনি HTML
Editor এর দ্বারা আপনার ব্লগারে তৈরি ব্লগকে আরও সুন্দর করতে পারবেন, যা
আপনি ওয়ার্ডপ্রেস থেকে সহজে পারবেন না। তবে ওয়ার্ডপ্রেস আপনাদের জন্য
ব্লগারের প্রায় সবগুলো সুবিধাই রেখেছে ওয়ার্ডপ্রেস। ওয়াডপ্রেসের রয়েছে
প্রায় ১১৫++ নিজস্ব সুন্দর সুন্দর থীম। আপনি এখানে থেকে আপনার পচন্দ মতো
নির্বাচন করতে পারবেন আপনার ভাল লাগা থিমটি। তার উপর ওয়ার্ডপ্রেস আপনাকে
দিচ্ছে তাদের ৩ গিগাবাইট জায়গা, আর ব্লগার দিচ্ছে মাত্র ১ গিগাবাইট জায়গা।
তাছাড়া, যারা এখন বড় বড় ওয়েব সাইট তৈরি করছে, তারা সবাই এখন ব্যবহার করছে
ওয়ার্ডপ্রেস। যাই হোক, আমার মতে ওয়ার্ডপ্রেসেই ব্লগ তৈরির সবচেয়ে ভাল
স্থান। তাহলে আর বকবক না করে টিউনে ফিরে যাই।
কিভাবে ওয়ার্ডপ্রেসে রেজিষ্ট্রেশন করবেন?
অন্যান্য সব একাউন্ট খোলার মতোই ওয়ার্ডপ্রেসে আপনি সহজেই একাউন্ট করতে পারবেন। যাক, প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসের নিজস্ব ওয়েবসাইটে যান। ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইট হলঃ www.wordpress.com. এখান থেকে Sign UP বাটনে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে চলে আসবে একটি রেজিষ্ট্রেশন ফর্ম। এখানে সঠিক ভাবে পূরণ করে Sign Up বাটনে ক্লিক করুন।Blog Address: এখানে আপনার ব্লগের ঠিকানা দিন। যেমনঃ tweetersite. তাহলে আপনার ব্লগের ঠিকানা হবে tweetersite.wordpress.com
Username: এখানে ব্যবহারকারির নাম দিন।
Password: এখানে আপনার পচন্দের পাসওয়ার্ড দিন।
Confirm Password: এখানে আপনার পাসওয়ার্ডটি আবার দিন।
E-mail Address: বক্সে আপনার ই-মেইল ঠিকানাটি দিন। এক্ষেত্রে আপনি একটি নতুন ইমেইল তৈরি করতে পারেন।
এবার
Sign Up বাটনে ক্লিক করুন। সব ঠিকঠাক থাকলে একাউন্ট খুলে যাবে। এবার আপনার
ইমেইল খুলে দেখেন একটি Confirmation Link যাবে। লিংকটি ক্লিক করুন,
তাহলেই্ আপনার একাউন্ট সক্রিয় হয়ে যাবে। এবার আপনার একাউন্টটি লগইন করুন। তারপর উপরে দেখবেন লগইন বার আছে। এখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড
দিয়ে একাউন্টে প্রবেশ করুন। অথবা, আপনার ব্রাউজারের এড্রেসবারে আপনার
ব্লগের ঠিকানা লিখে তারপর লিখুন /wp-admin. যেমনঃ
untweeter.wordpress.com//wp-admin. এখানে untweeter এর পরিবর্তে আপনার
ব্লগের আইডিটি দেন। তাহলে আপনার ব্লগের ডেসবোর্ডে বা কন্ট্রোল প্যানেলে
প্রবেশ করবে। এখান থেকেই আপনাকে সব কিছু কন্ট্রোল করতে হবে আপনার ব্লগের।
আজ
তাহলে এই পর্যন্তই। আগামি পর্বে থাকবে “কীভাবে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে
ব্লগ স্থানান্তরিত করবেন” ও “ড্যাসবোর্ড পরিচিতি”। ভাল থাকবেন ও আমাদের
সাথেই থাকবেন। আপনাদের কেমন লেগেছে ও টিউনটি চালিয়ে যাব কিনা, তা অব্যশই
মন্তব্যের মাধ্যমে জানাবেন। কারণ আপনাদের উৎসাহ না পেলে লিখতে ভাল লাগে না।
তাই অবশ্যই মন্তব্য করবেন। আল্লাহ হাফেজ….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন