আসসালামু
আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আপনাদের সবার সাথে
তিনটি নামায শিক্ষার বই উপহার দিবো। আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ।
যদি আপনাদের সামান্য হলেও উপকার হয় তাতেই আমার আত্মতৃপ্তি।
এই
বইটির নাম “রাসুল (সাঃ)-এর নামায মাসআলা-মাসায়েল শিক্ষা।” এই বইটিতে
চিত্রসহ নামায পড়ার বিস্তারিত খুব সহজভাবে আলোচনা করা হয়েছে। আমাদের নবী
হযরত মোহাম্মদ (সাঃ) কিভাবে নামায পড়তেন, নামাযের সহীহ তরীকা সুন্দরভাবে
উল্লেখ করা হয়েছে। ডাউনলোড করে পড়লেই তা বুঝতে পারবেন ইনশাল্লাহ।
বইটির সাইজঃ ৯.৫৮ মেগাবাইট
অথবা
সহীহ নামায শিক্ষা এই বইটি পড়েও জেনে নিতে পারেন নামাযের সঠিক নিয়ম-কানুন।
সাইজঃ মাত্র ৫১৪ কিলোবাইট।
অথবা
“নামায শিক্ষা” এই বইটিতে যা যা আছেঃ
►►► নামাজ সম্পর্কিত জরুরী কিছু আলোচনা (কোরআন ও হাদীসের আলোকে)।
►►► নামাজের ফযীলত।
►►► তাহারাত (পবিত্রতা) ওজু ও গোসলের মাসআ’লা।
►►► ফরয নামাজ।
►►► নামাজ যে ভাবে আদায় করবেন।
►►► জামাতের সহিত নামাজ।
►►► জুমআ’র নামাজ।
►►► মুসাফিরের নামাজ।
►►► মাসনূন যিকরসমূহ।
►►► সুন্নত নামায।
সাইজঃ মাত্র ৩.০৫ মেগাবাইট।
অথবা
বইগুলো
পড়ে আমরা সঠিকভাবে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। ইয়া আল্লাহ্ !
আমাদেরকে তোমার দ্বীনের উপর অবিচল প্রতিষ্ঠিত রাখো। ধৈর্য ধারণ করার তৌফিক
দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দিও। আমিন।
বইগুলো যদি আপনাদের উপকারে লাগে তাহলেই আমার পরিশ্রম স্বার্থক হবে বলে আমি মনে করি। আজ এ পর্যন্তই।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।