***বিসমিল্লাহির রাহমানির রাহিম***
আসসালামু
আলাইকুম, সবাইকে আমার ভাল লাগা ভালবাসা দিয়ে আজকের টিউন শুরু করছে। কেমন
আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি
ভাল থাকবেন ও আপনার পাশের লোকটিকেও ভাল রাখবেন। আজ আবারও আপনাদের সামনে
হাজির হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরির ৪র্থ পর্ব নিয়ে। আজ আপনাদের সাথে
আলোচনা করব কিভাবে আপনি আপনার ব্লগের নাম দিবেন, আপনার প্রোপাইল পরিবর্তন
করবেন, হেডারে নাম ও ছবি যোগ করবেন। চলুন ধারাবাহিক টিউনের আজকের ৪র্থ
পর্বে।
***প্রোফাইল পরিবর্তন করা***
আমরা
যারা বিভিন্ন ব্লগে লেখালেখি করি তারা তাদের সুবিধা মতো ব্লগের তাদের
প্রোপাইল পরিবর্তন করে থাকেন। ওখানে আপনারা যেভাবে পরিবর্তন করেন এখানেও
অনুরূপ। তবুও হালকা বলি।
প্রথমে আপনার
ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার ড্যাসবোর্ডের ডানদিকের উপরে দেখুন একটি
অপশন আছে, এখানে দেখুন আপনি যখন ব্লগ রেজিষ্ট্রেশন করেছিলেন তখন যে নাম
দিয়েছেন, সে নাম দেখতে পাবেন। উক্ত নামের উপর ক্লিক করুন, তাহলে আপনার
প্রোপাইলে চলে যাবে। অথবা, ড্যাসবোর্ডের বামপাশের প্যানেল থেকে নিচের
দিকের অপশন থেকে Users >>> My Profile এ ক্লিক করুন। এভার এখান
থেকে আপনি আপনার প্রয়োজনীয় পরিবর্তন করে নিন। যেমন- আপনার নাম, ব্লগে
আপনার কি নাম দেখাবে, আপনার যদি কোন ওয়েবসাইট থাকে ইত্যাদি। তারপর
প্রোপাইলের পাতার নিচের দিকে যান, দেখবেন Update Profile নামে একটি বাটন
আছে, এতে ক্লিক করুন, তাহলে আপনার প্রোপাইলের পরিবর্তন সংরক্ষতি হবে।
এবার
আসুন গ্রাভাটারের ছবি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবে যে, টিউনার পেইজে
যারা টিউনার তাদের প্রত্যেকেরই একটি করে ছবি আছে। এটি হল গ্রাভ্যাটরের ছবি।
এটি মূলত ই-মেইল একাউন্টের বিপরীতে ছবিটি সেভ হয়। আপনি যে ই-মেইলের উপর
এটি ব্যবহার করবেন, সে ই-মেইল দিয়ে যেখানেই লিখবেন, সেখানেই আপনার দেয়া
ছবিটি চলে আসবে। এবার আসুন কিভাবে গ্রাভ্যাটারে ছবি যুক্ত করবেন। প্রোপাইল
পরিবর্তনের পাতার ডানপাশে ছবি আপলোড করার একটি বক্স আছে, এখানে ছবি
নির্বাচন করে দিন, তাহলেই ছবি যুক্ত হয়ে যাবে আপনার ইমেইলের সাথে। তবে এটি
আপনি গ্রাভ্যাটারের ওয়েবসাইট থেকেও করতে পারবেন (gravatar.com)। আর কিভাবে
গ্রাভ্যাটরে ছবি আপলোড করতে হয়, তার উপর এর আগেও টিউন হয়েছে। কষ্ট করে
একটু খুঁজে নিন।
***আপনার ব্লগকে তৈরি করুন মোবাইল সাইটে***
আপনি
যে ব্লগ তৈরি করছেন এটি পড়তে পারবে যারা কম্পিউটার থেকে আপনার ব্লগে ভিজিট
করতে আসবে তারা। কিন্ত আপনি ইচ্ছা করলে সাইটটি মোবাইল থেকেও ভিজিট করতে
পারবেন। এই জন্য আপনাকে একটু কাজ করতে হবে। তাহলে আপনি চলে যান আপনার
ব্লগের ড্যাসবোর্ডে। এবার বামপাশের প্যানেল থেকে Appearance >>>
Extras এ যান।
- Display a mobile theme when this blog is viewed with a mobile browser
এটি
নির্বাচন করলে আপনার ব্লগটি মোবাই্ল খেকে কেউ ভিজিট করলে এটি অটোমেটিক
ভাবে মোবাইল থিমে পরিণত হবে। ফলে ভিজিটরের জন্য সুবিধাও হবে আপনার ব্লগটি
দেখতে।
***পোষ্টকে সংক্ষিপ্ত করা***
আপনার
আমার এই টিউনটি পড়ছেন অনেকেই। একটু লক্ষ্য করুন প্রথম পাতার দিকে। ওখানে
কি আমার এই পোষ্টের সম্পূর্ণ অংশ দেখা যায়? যায় না, দেখা যায় মাত্র টিউনের
কিছু অংশ। পুরো টিউন পড়তে হলে আপনাকে করতে হবে টিউনের শিরোনামে ক্লিক,
তাই না? এটিই হল পোষ্ট সংক্ষিপ্তকরণ। এবার আপনি আপনার ব্লগে একটি টিউন
করুন, দেখবেন টিউনটি আপনার ব্লগের প্রথম পাতায় সম্পূর্ণ আকারে দেখা যাচ্ছে।
তাই এখন এটিকে প্রথম পাতা সংক্ষিপ্ত করা দরকার, কি বলেন, ঠিক না? জ্বী,
ঠিক। তাহলে আপনি চলে যান আপনার ব্লগের ড্যাসবোর্ডে। এবার বামপাশের প্যানেল
থেকে Appearance >>> Theme Options এ যান। নিচের দিকে দেখুন একটি
অপশ আছে Display Full Post Or Excerpt. এখান আছে আরও দুটি অপশন যেখানে
রয়েছে Full Post ও Excerpt. আপনি যদি Full Post নির্বাচন করেন তাহলে আপনার
পোষ্টটি প্রথম পাতায় সম্পূর্ণ আকারে দেখাবে। আর যদি আপনি Excerpt নির্বাচন
করেন তাহলে আপনার ব্লগের প্রথম পাতায় পোষ্টটি সংক্ষিপ্ত আকারে দেখাবে।
**থিমের অপশন পরিবর্তন**
থিমের বিভিন্ন অপশন পরিবর্তনের জন্য আপনি প্রথমে Appearance >>> Theme Options এ যান। এবার দেখুন….
- Default Layout >>> আপনার থিমটি দেখতে কি রকম হবে তা নির্বাচন করুন। এখানে ৩-৪টি লেআউট আছে। আপনার যেটি পচন্দ সেটি নির্বাচন করুন।
- Layout Width >>> আপনার ব্লগটি আপনার ব্লগ ভিজিটরের কাছে কেমন হবে তা এখান থেকে নির্বাচন করুন। এখান থেকে যদি আপনি Fixed নির্বাচন করেন, তাহলে আপনার ব্লগটি ভিজিটরে কম্পিউটারের মাপেই দেখাবে। আর যদি Width নির্বাচন করেন তাহলে আপনি যে সাইজ দিবেন সে অনুসারে ভিজিটরের কম্পিউটারে দেখাবে।
**ব্লগ শিরোনাম ও ব্লগের হেডারে ছবি যোগ করা**
প্রত্যেকটি
ব্লগের একটি করে শিরোনাম বা টাইটেল থাকে যেমন- আমাদের এই সাইটের শিরোনাম
হল “টিউনার পেইজ”। এই শিরোনামের সাথের আরেকটি অংশ হল সাইটটি কিসের উপর
তার এক লাইনের বর্ণনা। যেমন- টিউনার পেইজের ছোট্ট বর্ণনাটি হল “The
Ultimate Path of The Bangla Technology”। তাই আপনার ব্লগেরও এমনি একটি
শিরোনাম দিতে হবে। তবে শিরোনাম বাছাইয়ের ক্ষেত্রে চিন্তা করবেন আপনি কি
ধরনের ব্লগ দিচ্ছেন সে হিসেবে ব্লগের নাম নির্বাচন করুন। যেমন- আমি একটি
ছোট্ট ব্লগ তৈরি করেছিলাম, এটির লিংক ছিল- http://untweeter.wordpress.com
এর শিরোনাম ছিল “সর্বশেষ প্রযুক্তি টুইট”, এর সাব টাইটেল ছিল “প্রযুক্তির
সর্বশেষ আপডেটসহ সকল ধরনের খবরের কেন্দ্রবিন্দু”। তাই আপনাকে এমন ভাবে
আপনার ব্লগের শিরোনাম দিতে হবে যাতে ভিজিটররা আপনার সাইটের প্রতি আকৃষ্ট
হয়।
এখন আপনার সাইটের নাম ও সাবটাইটেল
দেয়ার জন্য আপনার ড্যাসবোর্ডে যান। এবার বামপাশের প্যানেল থেকে Settings
>>> General এ যান। এবার এখান থেকে Site Title এ আপনার ব্লগের নাম
দিন ও Tagline এ আপনার ব্লগটি কিসের তার উপর ভিত্তি করে একটি ট্যাগ লাইন
দিন। এবার আপনার ব্লগের একটি আইকন নির্বাচন করুন। এবার ব্লগের আইকন দিতে এই
পাতার ডান পাশে দেখবেন একটি ইমেজ বক্স আছে। এখান থেকে আপনার ব্লগের আইকন
আপলোড করুন। তাহলেই আইকন সেট হয়ে যাবে।
এবার
আসুন আপনার ব্লগের হেডারের ছবি যোগ করা। আপনি যদি আপনার ব্লগের জন্য একটি
হেডার বা ছবি দিতে চান তাহলে Appearance >>> Header এ যান। আপনি
এখান থেকে আপনার ব্লগের জন্য একটি ছবি যোগ, ব্লগের টাইটেলের রং পরিবর্তন ও
ইচ্ছা করলে নাম সরিয়ে ফেলার কাজ করতে পারবেন।
প্রথমে
আসুন হেডারে ছবি যোগ করি। আপনি আপনার হেডারের জন্য একটি ছবি নির্বাচন
করুন, যার সাইজ হবে ৯৮০*১৪৮ পিক্সেল। এবার Upload Image থেকে আপনার আপনার
ছবি আপলোড করুন। তবে আপনি ইচ্ছা করলে অনেকগুলো আপলোড করে হেডার ইমেজকে
Random করে দিতে পারেন। তাহলে আপনার হেডার ইমেজ কিছুক্ষণ পরপর পরিবর্তন
হবে। তবে আপনি ইচ্ছা করলে হেডার ইমেজ বাদ দিতে পারন। এজন্য Remove Header
Image এ ক্লিক করুন।
এবার আসুন আপনার
ব্লগের শিরোনামের রং পরিবর্তনে। আপনি যদি আপনার ব্লগ শিরোনামের রং
পরিবর্তন করতে চান তাহলে একাই পাতার নিচের দিকে দেখুন Text Color আছে। এবার
Select a Color এ আপনার পচন্দের রং নির্বাচন করুন। উপরে Preview তে দেখতে
পাবেন আপনার রংয়ের পরিবর্তন। আর আপনি যদি আপনার ব্লগের নাম দেখাতে না চান,
তাহলে Display Text >>> No নির্বাচন করুন, শিরোনাম ব্লগে দেখাতে
Yes নির্বাচন করুন। সবকিছু পরিবর্তন করার পর অবশ্যই সেভ করবেন। এজন্য নিচের
Save Changes বাটনে ক্লিক করুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের টিউন শেষ করছি। আগামি পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ…….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন