Bangladesh Internet Club

***Well Come to all Friends Bangladesh Internet Club***

বুধবার, ১ আগস্ট, ২০১২

***ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করুন ব্লগ:::৭ম পর্ব


**বিসমিল্লাহির রাহমানির রাহিম**

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি ভাল থাকবেন ও আপনার পাশের লোকটিকেও ভাল রাখবেন। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরির ৭ম পর্ব নিয়ে। আমি এর আগের পর্বে কিছু টিপস দেখিয়ে ছিলাম ওয়ার্ডপ্রেসের ব্লগের জন্য। রীতিমতো এবার থাকছে আরেকটি টিপস, তাহল আপনার ব্লগে কিভাবে একাধিক ব্লগার যুক্ত করবেন…

***টিউনার যোগ করা**

আপনার ব্লগটি হয়ত ব্যক্তিগত। যেখানে আপনিই শুধু লেখেন। এতে আপনাকে বেশি কষ্ট করতে হয়। আপনি চাইলে আরও টিউনার যুক্ত করে আপনার এই কষ্ট কিছুটা কমাতে পারেন। মানে আপনি আপনার ব্লগে আপনার ইচ্ছা মতো লেখক যোগ করতে পারবেন। যেমন- টিউনার পেইজে অনেক টিউনার আছে। আপনার প্রথম পাতার ডানপাশে দেখবেন টপ টিজেদের তালিকা আছে। মানে এখানে যারা এই ব্লগে বেশি লিখেছেন তাদের তালিকা। এই রকম আরও টিজে আছে এই ব্লগে। এখানে তো আপনারা নিজে নিজেই যুক্ত হতে পারেন, কিন্তু আপনার ব্লগে ইচ্ছা মতো কেউ যুক্ত হতে পারবে না। যুক্ত করতে হলে আপনাকেই কাজ করতে হবে। এজন্য….
আপনার ব্লগের ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার বামপাশের প্যানেল থেকে Users >>> Users এ যান। এবার আপনি যে পাতায় গিয়ে পোঁছাবে, সেখানে দেখবেন, আপনার ব্লগের সকল লেখকদের দেখতে পাবেন। অবশ্য আপনির একাউন্ট ছাড়া আর কারও একাউন্ট দেখবেন না। কারণ আপনিই শুধু এখানের লেখক ও পরিচালক। এখন মনে করি, আপনি “অনির্বাচিত টিউনার” কে আপনার ব্লগের লেখক হিসেবে যুক্ত করবেন। এখান লেখক যুক্ত করার জন্য Add User Form Community >>> User E-Mail এ লেখকের ইমেইল আইডি দেন। এবার Role থেকে আপনার যুক্ত করা ইউজারের পদ নির্বাচন করুন। যেমন- যদি শুধু লেখক হয় তাহলে Another, মডারেটর হিসেবে রাখতে Moderator নির্বাচন করুন, এখানে আপনার ইচ্ছা মতো পদ নির্বাচন করুন। এবার Add Users এ ক্লিক করুন। তাহলেই নতুন ইউজার যোগ হয়ে যাবে।  এভাবে আপনার ইচ্ছা মতো টিউনার/ব্লগার যুক্ত করতে পারবেন।
সামনের পর্বে আপনাদের জন্য থাকবে SEO এর উপর আলোচনা। তাহলে আজ এই পর্যন্ত। পরের পর্বে আশা করি দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ….

কোন মন্তব্য নেই: