Bangladesh Internet Club

***Well Come to all Friends Bangladesh Internet Club***

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

ফ্রিল্যান্সিং এ নতুন? প্রয়োজন অভিজ্ঞদের সঠিক গাইডলাইন

googleb74d12566e23c282
একটি প্রশ্ন রেখে শুরু করতে চাই,
অভিজ্ঞদের সাহায্য না পেলে বাংলাদেশ থেকে কোন দিনও PTC, Click Ads এর ভুতের ডলার তাড়াতে পারবেন কি ?
যদি মনে করেন যারা পিটিসি করতে চায় করুক, তাতে আমার কি ? হা মনে করতেই পারেন । কিন্তু দুই দিন পর ঠিক আপনি দেখবেন যে আপনার পাশের বাড়ির কিংবা আপনারই ছোট ভাই সামান্য কয়টি টাকার জন্যে আর অনলাইনে কাজের ধারনা না থাকায় একই পথে পা দিয়েছে । কেমন লাগবে আপনার ? খারাপ লাগারই কথা ।
ক্যাপশন যুক্ত করুন
আরো বেশি খারাপ লাগবে যখন চাকুরীর জন্যে হন্যে হয়ে খুজে ফেরা এক বেকার আপনার কাছে একটা কাজ চাইবে, তখন হয়তো তাকে একটা কাজ দিতেও পারেন, কিন্তু যারা আপনার কাছে হাত পাততে লজ্জা করে! তাদের কে তো আপনি আগ বাড়িয়ে কাজ দিতে যাবেন না, (হা যেতে পারেন, তাহলে মানবো আপনি সেই মহৎ) কিন্তু কয়জন পারেন এই মহত্ব দেখাতে ?
বাংলাদেশ এর বেকার সমস্যার প্রেক্ষাপট ?
এটি নতুন কোন বিষয় নয় তাই জ্বালা নিয়ে আমি আপনাদের মাথা নষ্ট করব না।
আমাদের সমাজ উপযোগী পদক্ষেপ, আর পরিকল্পনা আমাদের আরো গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে তাতে আমাদের কোন সন্দেহ নেই। ছোট দেশ আর বিশাল জনগোষ্টী আমাদের সম্পদ যেন গ্রাস করছে, নানা মুখি সমস্যা সমাধানও শুধু মাত্র সরকার এর প্রত্যাশায় থাকা যেন আমাদের তীর্তের কাকের মত করে তুলেছে
কোথায় একটা কাজ পাই ? একটা কাজ দেন !
আমাদের মানুষ আমাদের সম্ভাবনা !!
আমাদের মানুষ গুলো কি বোঝা ? না কখনই নয়, একেক জন মানুষ একেকটা সম্ভাবনা, একেকটা আকাশের তারা, শুধুমাত্র আকাশে উড়তেই যা একটু বাধা আমাদের, আমাদের জনগন সারা বিশ্বের দেশে কাজ করছে, তাদের মেধা, শ্রম, আর সাধনা কে কাজে লাগাচ্ছে অন্য জাতি, তাহলে তারা কিভাবে বোঝা হয় ?
অনলাইন খুলে দিয়েছে নতুন সম্ভবনার দুয়ার !
অনলাইনে আয় এটাও এখন অনেকের কাছে পুরনো হয়ে গেছে! কিন্তু বিশাল একটা সংখ্যার মেধাবী রয়ে গেছে অন্ধকারে, তাদের কাছে PTC, Click ads, MLM এর ভুতের ডলার এখন বিল গেটস হবার স্বপ্ন দেখায়, ক্লিকে ক্লিকে ভেসে যেতে যায় দশতলা বিল্ডিং বানানোর স্বপ্ন, কিন্তু বিল্ডিং বানানোর আগেই দেখা যায় বিল্ডার্স কোম্পানী টাকা নিয়ে পালিয়ে যায় কিংবা একটা রড কেনার টাকাও জোটে না!!
কিন্তু আবার মাথা নষ্ট হয় যখন অনবরত ফেইসবুকে বন্ধুদের টাকা ইনকামের বিশাল বাজেট, আর ৫০০/১০০০ ঘন্টার কাজ শেষ করার নতুন নতুন রেকর্ড দেখে।
হা একটু পরিশ্রম, মেধা, আর কৌশল হতে পারে নতুন সম্ভাবনার দুয়ার, যারা ইতিমধ্যেই এই কাজের সাধ পেয়েছেন তারা নিশ্চই বুঝতে পারছেন যে স্বপ্ন দেখার সাথে কতটা মেধা, শ্রম দিতে হয়
তাহলে যারা কাজ শিখতে চায়, পরিশ্রম করতে চায় তারা কেন পিছিয়ে থাকবেন ?
তাদের কে কি আমাদের সাহায্য করা উচিত নয় ? সামান্য কিছু পরামর্শ, গাইডলাইন, কাজের সুযোগ করে দিয়ে ?

আমাদের পরিচয়ঃ
undefined
microworkers, minuteworkers সাইট গুলো অনেকেই জানেন, ঠিক একই রকমের একটি সাইট আমরা দাড় করাতে যাচ্ছি শুধুমাত্র বাংলা ভাষায় পাশাপাশি ইংলিশও ব্যবহার করা যাবে, এর মাধ্যমে আপনার Dataentry, SEO, SMM, article writing এর কাজ গুলো খুব সহজেই করে নিতে পারেন মেম্বারদের কাছ থেকে
আমাদের কে  PTC, Click ads, MLM এর প্রতাতনার সাথে জড়াবেন না দয়া করে !
আমাদের সার্ভিস যদি বন্ধও রাখতে হয় আশা করি এই সব কাজ আমাদের কাছে থেকে কোন দিন পাবেন না বা কেউ আশা করবেন না।

কোন মন্তব্য নেই: